ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১১:১১:৩৩ পূর্বাহ্ন

ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করছেন অন্ধ বৃদ্ধা

ছবি: সংগৃহীত


কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নে ছয় ছেলেমেয়ে থাকার পরও ভিক্ষা করে খেতে হয় বানু বেগমকে (৮০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত্যু জোহর আলীর স্ত্রী। তার তিন ছেলে তিন মেয়ে। তবে কেউ তাকে ভরণপোষণ না দেওয়ায় তিনি ভিক্ষা করেন।

বুড়িচং ইউএনও অফিসের সামনে বানু বেগম বলেন, আমি জন্মান্ধ। আমরা ৭ বোন জন্মান্ধ।  তিনি বলেন, হরিপুর গ্রামে আমার একটি ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরে আমার নাতি ও নাতির বউ, আমার মেয়ে শাহানা ও আমি থাকি। এই ঘরে সবার জায়গা হয় না। খুব কষ্ট হয় এতজন সদস্য একটি ঘরে থাকতে হয়।

তাকে সাহায্যের বিষয়ে বুড়িচং উপজেলার ইউএনও সাহিদা আক্তার বলেন, বানু বেগমের খোঁজখবর রাখছি। সমাজসেবা অধিদপ্তর থেকে বানু বেগমের জন্য সহায়তার কথা বলেছি।

বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বানু বেগমকে আমি চিনি। তিনি অন্ধ। আমি তাকে একটি বয়স্কভাতা করে দেওয়ার জন্য বলেছি। তার যেন আর ভিক্ষা করতে না হয় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার ব্যবস্থা করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল