সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১০ AM

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১২:৪৯:১৪ PM

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

সিলেটে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন


সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বনগাঁও গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন আতিকুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আতিকুর বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।

নিহত আতিকুরের ভাই এবাদুর রহমান বলেন, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার বিকেলে তিনি বাড়িতে আসেন। তাঁর আরেক ছোটভাই মতিউর রহমানকে গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক তাঁদের বাড়ির রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিলেন। এটা নিয়ে আতিকুর রহমানের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল। এর জের ধরে কয়েকজন যুবককে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছেন নজরুল ইসলাম।

সিলেটের বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমরা দুজনকে আটকও করেছি। ঘটনায় অভিযুক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী