৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৫:৩৮:১৪ পূর্বাহ্ন

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি

ফাইল ছবি


৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

এর আগে, চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত হয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। পরে চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। 

SH



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক