মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ AM

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৩ ০৮:৩৩:২৮ AM

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন বলেন, 'বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।'

পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

মৃতরা হলেন- মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক। এ ঘটনায় মিজানের ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজান পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।  চার জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে মিরপুর থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর