রামপালে পৌঁছাল আরও ৩১ হাজার টন কয়লা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩২ AM

রামপালে পৌঁছাল আরও ৩১ হাজার টন কয়লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০১:০৫:০৩ AM

রামপালে পৌঁছাল আরও ৩১ হাজার টন কয়লা

ফাইল ছবি


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি। 

এরপর সকালের শিফট থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। সক্ষমতানুযায়ী লাইটারে বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড, খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে বাংলাদেশে আসে। সেখান থেকে প্রথমে ১৮ হাজার ৪০০ টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। সেগুলো লাইটারযোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। জাহাজে থাকা অবশিষ্ট ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে আজ ভোরে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে।

তিনি জানান, কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে এই কয়লা লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে সেখান থেকে ইয়ার্ডে রাখা হবে।

SH



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর