একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়ায় ফ্ল্যাট থেকে

একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ১২:৫৪:৩৮ অপরাহ্ন

একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


ঢাকার আশুলিয়ার বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাকশ্রমিক এক দম্পতি ও তাদের শিশুসন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ইউনিক ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়।

মোক্তার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী। এ দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক। ঘটনা জানাজানি হলে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল