প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৭০০ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৭০০ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:২৮:১৫ AM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৭০০ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতীকী ছবি


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা: ২৬৫। আবেদন যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ৪৪২। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বয়সসীমা: অন্যূন ৩০ বছর।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে : আগ্রহীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ জুন থেকে ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান