সিটি নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১০ AM

সিটি নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৫:১০:৪৪ AM

সিটি নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল

নির্বাচন ভবনের নিজ দপ্তরের ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের সাথে কথা বলার সময়


সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জুন) নির্বাচন ভবনের নিজ দপ্তরের ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, মামলা এজাহার, ভিডিও ফুটেজ ও প্রার্থীর আইনজীবীদের বক্তব্য শুনে প্রতীয়মান হয়েছে তিনি আচরণ-বিধি লঙ্ঘন করেছে। এজন্য তার প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন।

সোমবার (১২ জুন) ইসির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের সাত নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে, লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে।  ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেন।

ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। এতে ঘটনাটির সত্যতা পাওয়া যায়।

এজন্য নির্বাচনী আচরণ বিধির ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর -৩১৪, নির্বাচন ভবন) ১৪ জুন বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ইসি নির্দেশনা দেয়।

অবশেষে নির্ধারিত সময়ে শুনানি শেষে এই সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী