নির্বাচিত হলে প্রথম কাজই হবে জলাবদ্ধতা নিরসন : আনোয়ারুজ্জামান চৌধুরী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নির্বাচিত হলে প্রথম কাজই হবে জলাবদ্ধতা নিরসন : আনোয়ারুজ্জামান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৭:৫১:০৯ পূর্বাহ্ন

নির্বাচিত হলে প্রথম কাজই হবে জলাবদ্ধতা নিরসন : আনোয়ারুজ্জামান চৌধুরী

আনোয়ারুজ্জামান চৌধুরী


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন,নির্বাচিত হলে প্রথমেই আমি জলাবদ্ধতা নিরসন করবো। আমি প্রতিটি মানুষের কাছে যাচ্ছি। মানুষের কাছে গেলে যখন আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরে, তখন ভোটারদের লুকিয়ে থাকা সেই কষ্টের আর্তনাদ আমি বুঝি। জনগনের ভালোবাসায় মেয়র নির্বাচিত হতে পারলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হবে। সরকারের বরাদ্দ ও জনগনের ট্যাক্সের টাকার শতভাগ সদ্ব্যাবহার হবে। কোনভাবেই আর সিলেটবাসীকে উন্নয়ন দুর্ভোগ পোহাতে হবে না।

তিনি বুধবার (১৪ জুন) দুপুরের দিকে নগরীর কাজিরবাজার, শিবগঞ্জ সোনারপাড়া, ফরহাদ খাঁর পুল ইত্যাদি এলাকায় গণসংযোগ ও বৃষ্টির পানিতে ডুবে যাওয়া এলাকা পরিদর্শকালে এসব কথা বলেন।

বুধবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অবর্ননীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অনেকের ঘরে বা বারান্দায়ও পানি উঠে যায়। বয়স্ক মহিলা ও শিশুদের নিয়ে অসহায় অবস্থায়ও পড়েছিলেন কেউ কেউ।

আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে দলীয় নেতাকর্মীদের নিয়ে এসব অসহায় মানুষের কাছে ছুটে যান, তাদের পাশে দা্ঁড়ান।

তিনি দুর্ভোগে পড়া মানুষের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে ছড়া খাল উদ্ধার ও ড্রেনেজ সিস্টেম আরও উন্নত করবো। একটু বৃষ্টিতে নরকযন্ত্রনা ভোগ করতে হবেনা আর। পাশাপাশি সুরমার নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিং করা হবে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো। সব দিক দিয়েই সিলেট হবে একটি সত্যিকারের স্মার্ট সিটি।

তিনি সবাইকে ২১ জুন নিজনিজ কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করাার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা অসিত শ্যাম সজল, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুর হক মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক চন্দন রায়, পশ্চিম কাজির বাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল হক জাহাঙ্গীর, সেন্টার কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম চৌধুরী, ইকবাল হোসেন, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, কিবরিয়া খাঁন, রফিক আহমদ, ইবাদ খাঁন দিনার, প্রদীপ রণ্জন দাসসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল