বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারের সংবাদ সম্মেলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:২১:৩২ AM

 বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারের সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের উপর হামলাচেষ্টার অভিযোগ


বিয়ানীবাজারে লাউতা ইউপি চেয়ারম্যানের উপর হামলাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন। বুধবার (১৪ জুন) সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি অভিযাত রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সদস্যদের সামনে সংবাদ সম্মেলনে এ দাবী করেন তিনি। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই মুহিদুল ইসলাম, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার বলেন,

সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা জাতির বিবেক, সত্যের অনুসন্ধানী এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লেখনির মাধ্যমে সমাজ ও দেশের প্রকৃত চিত্র তুলে ধরেন। জাতির সেবার ব্রত নিয়ে মহান পেশা নিয়োজিত থাকায় আপনাদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন পিতা আশরাফ আলী, সাং জলঢুপ পাঠুলি, লাউতা ইউনিয়ন, বিয়ানীবাজার সিলেট। আমি পরিবারের অধিকাংশ সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করি। গত এক মাস থেকে বাড়িতে অবস্থান করছি। দেশের নোংরা রাজনীতি ও সমাজনীতির সাথে আমার তেমন পরিচয় নেই। তা ঘটে সেটাকে সত্য মনে করি। আমরা বিদেশে ও দেশে শান্তিতে বসবাস করে আসছি। কিন্তু গত কয়েক মাস থেকে আমাদের প্রতিবেশি মৃত নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের নির্যাতনে দেশে বসবাসকারি আমার মা ও ছোট ভাই অতিষ্ট হয়ে পড়েছেন। এ নিয়ে বিয়ানীবাজার থানায় ৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা চাইলে থানা থেকে এসব সত্য জেনে নিতে পারেন।

আজকে সংবাদ সম্মেলন করার পেছনে একটি মাত্র কারণ গত কয়েকদিন থেকে আমাদের ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন তারই দলীয় কর্মী আনোয়ার হোসেনের পক্ষ নিয়ে আমাকে তুলে নেয়ার অব্যাহত হুমকি প্রদান করছেন। আমার প্রতিবেশি আনোয়ার আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। চেয়ারম্যান তাকে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছেন। আপনাদের বলে রাখি গত ৪ রমজান আনোয়ার আমার মাকে নির্যাতন করে এবং মুখে ঘুসি মেরে চারটি দাঁত উপড়ে ফেলে।

তিনি জানান চেয়ারম্যান সালিশি বৈঠকের পর তার উপর যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা। তিনি দা কোমরে রেখে কীভাবে মোটরসাইকেল করে গেলেন এবং চেয়ারম্যান কোথায় তাকে দেখলেন তার উলটো প্রশ্ন ছুরে দেন। তিনি জানান আমি লন্ডন প্রবাসী এবং বাংলা ভালো করে বলতে পারি না। আমার উপর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। কেউ প্রমান করতে পারলে আমাকে যে সাস্তি দেয়া হবে তা আমি মেনে নিবো। সংবাদ সম্মেলনে বিয়ানীবাজারে কর্মরত প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী