সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ AM

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ১০:০০:১২ AM

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন


সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন (৭২) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন।

সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  সমীর চন্দ্র দে জানান, সৈয়দ আবুল হোসেনের সন্তানেরা দেশের বাইরে আছেন। তাঁরা দেশে আসার পর কোথায় দাফন করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।  সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন সৈয়দ আবুল হোসেন।  সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

F/A



শীর্ষ সংবাদ: