শনিবার দোয়ার খুলছে বঙ্গবন্ধু টানেলের
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ AM

শনিবার দোয়ার খুলছে বঙ্গবন্ধু টানেলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৫:০১:৫৯ AM

শনিবার দোয়ার খুলছে বঙ্গবন্ধু টানেলের

বঙ্গবন্ধু টানেল। ফাইল ছবি


চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের বহুল প্রত্যাশিত উদ্বোধন হচ্ছে শনিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধনের পর আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে জনসভায় ভাষণ দেবেন।

টানেল উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী বিশেষ স্মারক ডাকটিকিট, খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করবেন। টানেলটি রোববার থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বন্দর নগরীতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রাম সিটি করপোশেনের (চসিক) উদ্যোগে পুরো নগরীকে পরিপাটি করে তোলা হয়েছে; সাজানো হয়েছে ভিন্ন আমেজে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে নগরী ও আনোয়ারা প্রান্তের রাস্তাঘাট। পতেঙ্গা প্রান্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল। জনসভার স্থলে নৌকার আদলে চলছে মঞ্চ তৈরির কাজ।

দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর বাসিন্দাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এ টানেল উদ্বোধনের মধ্য দিয়ে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় উন্নীত করবে।

প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, ‘টানেল উদ্বোধনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। দুটি টিউবই প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধনের পরদিনই যান চলাচলের জন্য তা খুলে দেয়া হবে।’

টানেল উদ্বোধনের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘‌২৮ অক্টোবর দেশ ও জাতির গর্ব করার মতো একটি দিন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলীর তলদেশে নির্মিত বৃহৎ টানেল উদ্বোধন করবেন। বাঙালির এই স্বর্ণালি স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ বিএনপি-জামায়াত এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির কিছুতেই সহ্য হচ্ছে না। তাই তারা ওই দিন ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে নাশকতা-অরাজকতার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে মহাসমাবেশ ডেকেছে।

‘এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশি-বিদেশি ও স্বাধীনতাবিরোধী অপশক্তির নির্বাচন বানচাল এবং জনগণের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক মহড়া।’

ডিডি



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর