আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM

আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৫:৩৮:৩৮ PM

আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

সংগৃহীত ছবি


চট্টগ্রাম সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, আর্মি মেডিকেল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ।

উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান দেশের চিকিৎসা খাতে আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবদানের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কমান্ড্যান্ট, বিআইআরসি, সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল, প্রাক্তন অধ্যক্ষগণ, আর্মি মেডিকেল কলেজের চীফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার