গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ AM

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৯:৪০:৪৬ PM

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সংগৃহীত


উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র আয়োজনে দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার (২৫ আগস্ট) লন্ডনের ভিক্টোরিয়া ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দল।  

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের সদস্য ইকবাল আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি গোলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ।টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হোন কিবরিয়া ওয়াহিদ। সেরা বোলার ফয়েজ আহমদ, সেরা ব্যাটসম্যান জিল্লুর রহমান ও উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হোন রাহাত।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর অ্যাডভোকেট হোসাইন আহমদ, গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দলের অধিনায়ক ফয়েজ আহমদ, গোয়াইনঘাট ইয়ংস্টার ক্রিকেট দলের অধিনায়ক মারুফ আহমদ এবং গোয়াইনঘাট সুপারস্টার ক্রিকেট দলের সহ-অধিনায়ক জহিরুল ইসলাম, টুর্নামেন্টের স্পন্সর অ্যাডভোকেট হোসাইন আহমদ।অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকের এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।আয়োজকরা জানান, গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের একত্রিত করে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রবাসে গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা আরও শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ্য।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক