তোয়াকুল কলেজ শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ AM

তোয়াকুল কলেজ শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৬:৫৮:৫০ PM

তোয়াকুল কলেজ শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল কলেজের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে 'ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরন ও অনুশীলন বিষয়ক ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। 

১৬ আগষ্ট রবিবার দুপুরে তোয়াকুল কলেজ হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়। 

গোয়াইনঘাট ওয়াল্ড ভিশনের ওয়াশ ফ্যাসিলিটেটর মাসুমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার,প্রভাষক শিব্বির আহমদ,ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির

জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা। সার্বিক সহযোগিতায় ছিলেন,ওয়াশ ফ্যাসিলিটেটর আফজল ও স্মৃতি মাহালি। এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ ও ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এছাড়া বিকাল তিনটায় তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন,ওয়াশ, নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা শেষে সাবান টুথপেস্ট ও ছাতা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তোয়াকুল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন,গণমাধ্যম কর্মি মতিউর রহমান ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: