গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতার আলীর দা*ফন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ PM

গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতার আলীর দা*ফন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১০:০৩:২৩ PM

গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতার আলীর দা*ফন

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতার আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে করুণ সুর বাজানোর পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা আফতার আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আফতার আলী দুই মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজনকে আমরা হারালাম। রাষ্ট্র সবসময় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে আছে।”

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু