বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ PM

সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৯:১৮:৩৬ PM

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

ছবি:সংগৃহীত


ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত ১১ সদস্যের কমিটিতে রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন—সহসভাপতি অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক ও ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া এবং দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সম্ভাবনার খবর আরও কার্যকরভাবে তুলে ধরাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য।

নেতৃবৃন্দ বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসে সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত স্বার্থ সংরক্ষণে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক