সড়কযো'দ্ধাদের সাফল্য: নিসচা শ্রীমঙ্গল পেল বিশেষ সম্মাননা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ PM

সড়কযো'দ্ধাদের সাফল্য: নিসচা শ্রীমঙ্গল পেল বিশেষ সম্মাননা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০১:৪২:২২ PM

সড়কযো'দ্ধাদের সাফল্য: নিসচা শ্রীমঙ্গল পেল বিশেষ সম্মাননা


সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে আবারও সম্মানিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত ১১তম মহাসমাবেশে শাখা পর্যায়ে ‘বিশেষ সম্মাননা-২০২৬’ অর্জন করে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অর্জনের পর নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, এই সম্মাননা শুধু একটি সনদ নয়, এটি আমাদের প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি।

তারা আরও বলেন, এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সকল সড়কযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার অঙ্গীকার— “সবার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।”

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক