গোয়াইনঘাটে মসজিদ নির্মাণে পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের অনুদান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM

গোয়াইনঘাটে মসজিদ নির্মাণে পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের অনুদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১২:০০:৫২ AM

গোয়াইনঘাটে মসজিদ নির্মাণে পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের অনুদান

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সামাজিক সংগঠন পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ স্থানীয় একটি মসজিদের নির্মাণকাজে ১ লাখ ১ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর পন্নগ্রাম পশ্চিমপাড় জামে মসজিদের নির্মাণ ও উন্নয়নকাজের জন্য আনুষ্ঠানিকভাবে এ অনুদান মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দেশীয় সমন্বয় কমিটির সভাপতি তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী মাহমুদুল হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ রহিম বলেন, পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ গোয়াইনঘাটে সামাজিক সম্প্রীতি, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠিয়েই অবদান রাখেন না, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের এ অনুদান তারই একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সদস্যদের মধ্যে দীর্ঘস্থায়ী ঐক্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেশীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দাস বাদল, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান এবং কোষাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীর সুস্বাস্থ্য, সফলতা এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ