অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধা*ক্কা, নি হ ত ৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ AM

অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধা*ক্কা, নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ১০:৩৯:১৩ AM

অটোরিকশাকে পেছন   থেকে ট্রাকের ধা*ক্কা, নি হ ত ৩

সংগৃহীত


লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় বেপরোয়া গতির ট্রাকটিও বাজারের কয়েকটি দোকানের ওপর উঠে যাওয়া পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছে। পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
ভুল চিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে নারী, সিলেটে অস্ত্রোপচারের প্রস্তুতি
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ
সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃ'ত্যু বেড়ে ১৭৮