জৈন্তাপুরে ভা/রতীয় ৬৮ বোতল ম/দ উদ্ধার, আট/ক ৩
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভা/রতীয় ৬৮ বোতল ম/দ উদ্ধার, আট/ক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:৫১:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে  ভা/রতীয় ৬৮ বোতল ম/দ উদ্ধার, আট/ক ৩

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৬৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবস্ত বাজারে পিউরিয়া মিষ্টির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাটের চতুল বাজার থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মদ বহন করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত বাজারের পিউরিয়া মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি সেখানে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার পেছনের বনেটে কৌশলে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৬৮ বোতল মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-রবিউল মিয়া (২৬), পিতা মৃত দুলাল মিয়া; সালমান আহমদ (২০), পিতা মৃত আলাউদ্দিন আহমদ এবং রাহাত আহমদ (২১), পিতা স্বপন আহমেদ। তাঁদের সবার বাড়ি সিলেটের শাহপরান থানাধীন পীরের বাজারের উত্তর মুকামেরগুল এলাকায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (৪ নভেম্বর) পুলিশ পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ