নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন

নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৮:০৩:৩৮ অপরাহ্ন

নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সিলেট নগরীর প্রতিটি সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে। নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়ে গেছে। অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন এবং চলমান কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো এখনও অনেকটা অনুন্নত। এসব এলাকার মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ধিত ওয়ার্ডগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে সিটি করপোরেশন কাজ করছে। এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি নগরীর প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে।

আল বারাকা আবাসিক এলাকায় সড়ক সম্প্রসারণকাজের উদ্বোধন

দুপুরে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের আল বারাকা আবাসিক এলাকায় সড়ক সম্প্রসারণকাজের উদ্বোধন করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি বলেন, দুই মাস আগে এ এলাকা পরিদর্শনে এসে এলাকাবাসীকে সড়ক সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মধ্যেই কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। ২০ ফুট প্রশস্ত এ সড়কের কাজ টেন্ডারের শর্ত অনুযায়ী গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নির্মাণকাজের মান তদারকিতে এলাকাবাসীকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী সেলিম আহমদ, কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এক মাসেই মুক্তিরচকে সড়ক নির্মাণকাজ শুরু

এরপর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, এক মাস আগে মুক্তিরচক এলাকা পরিদর্শনে এসে সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক মাসের মধ্যেই সেই কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার দীর্ঘদিনের সড়ক যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের প্রকৌশলী আরিফ ও ফারহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের প্রবীণ বিএনপি নেতা মঈনউদ্দিন আহমেদ, শাহীন মিয়া, আবুল মিয়া,

জৈন্তা বার্তা/ ওয়াদুদ