হকার্স মার্কেটে দুই প্রতিষ্ঠানকে জ/রিমানা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

পণ্যের লেবেল জা/লিয়াতি, অ/নুমোদনহীন ও ন/কল পণ্য বিক্রির অভিযোগ

হকার্স মার্কেটে দুই প্রতিষ্ঠানকে জ/রিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৮:৩৯:৫৫ অপরাহ্ন

হকার্স মার্কেটে দুই প্রতিষ্ঠানকে  জ/রিমানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর পাইকারি বাজার হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের লেবেল জালিয়াতি, অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের লাভলী এন্টারপ্রাইজে অনুমোদনহীন পণ্যে অন্য কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রির অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন তেল ও চকলেট বাজারজাতের অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শাহ এন্টারপ্রাইজে নকল পণ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের লেবেল জালিয়াতি, অনুমোদনহীন পণ্য বাজারজাত এবং নকল পণ্য বিক্রির মতো ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ