ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ ত্যা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৬:২২:০৯ অপরাহ্ন

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ ত্যা

সংগৃহীত


রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জিগাতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া  (৩৩)  নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে। আর শাকিব হোসেন (২৬) একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার রাতে তারা ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজনদের অভিযোগ, তাদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। তাদের হত্যার উদ্দেশ্যেই চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন স্বজনেরা।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। এ সময় বাসের চালক জয়নাল ও হেলপার শফিককেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পরে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে এলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী