সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালে বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালে বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৮:১৫:২৩ অপরাহ্ন

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালে বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের বাগবাড়িতে লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চক্ষু চিকিৎসাসেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ বিভাগের কার্যক্রম চালুর ফলে সিলেট অঞ্চলের সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৫ নভেম্বর) নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’-এর বহিঃবিভাগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক জুনু (পিএমজেএফ)।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে লায়ন্স পরিবারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে অনেকেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবসেবার মহান ব্রত নিয়ে লায়ন্স পরিবার দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছে। চক্ষু চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

হাসপাতালের উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালটিকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে এবং লায়ন কাজী আব্দুল মুকিত সুমন ও লায়ন আমিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১ বাংলাদেশের জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন, কনভেনশন চেয়ারপারসন হারুন উর রশিদ দীপু এবং হাসপাতালের উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোস্তফা শাজাহান বাহার, সাবেক চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলি, সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন চন্দন শাহা, লায়ন সামুন মাহমুদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন গৌতম বণিক, লায়ন অ্যাডভোকেট গণঘেষ দাস, ব্যবসায়ী ফজলুর রহমান এবং পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরীসহ লায়ন্স পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহিঃবিভাগের কার্যক্রম চালুর মধ্য দিয়ে সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক চক্ষু রোগী সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী