আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সিলেটে খতমে নবুওয়ত মহাসম্মেলন

আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১১:০৮:১০ অপরাহ্ন

আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

ছবি:সংগৃহীত


সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর আয়োজিত এ সম্মেলনে বক্তারা আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাস করার জন্য সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। তাঁদের মতে, এ আকিদা সংরক্ষণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সময় আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় ও কার্যক্রম নিয়ে আপত্তি তুলে তাঁদের জন্য পৃথক উপাসনালয়ের ব্যবস্থা এবং আহমদিয়া মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায় সরকারি নিষেধাজ্ঞা জারির দাবিও জানান বক্তারা।

তাঁরা বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ থেকে ২৯৮ ধারার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ১৯৭৪ ও ১৯৮৮ সালের ওআইসির প্রতিশ্রুতি এবং ১৯৯৩ সালের হাইকোর্টের রায়ের প্রসঙ্গ উল্লেখ করে আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান জানান।

শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন অধিবেশন, আলোচনা ও বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আহমদিয়া সম্প্রদায়কে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘জীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করব, ইনশাআল্লাহ।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ফকিহে মিল্লাত মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাস করার দাবিও জানান তিনি।

মহাসম্মেলনের প্রথম দিনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।’ তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা উলামায়ে কেরামের দাবির প্রতি আন্তরিক।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।

দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিমের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, যুক্তরাজ্যের মুফতি আব্দুল মুনতাকিম ও ড. মাওলানা শুয়াইব আহমদ, বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা হোসাইন আহমদ মারকাজুদদাওয়া এবং মুফতি শফি কাসেমী বগুড়া।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান এবং ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, পশ্চিমবঙ্গের মাওলানা বাহা উদ্দিন কাসেমী, মুফতি আব্দুল মাজিদ, মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হাবিবুল্লাহ আরমানী, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, রামধা মাদরাসার মুহতামিম ও নাজিমে ইমতেহান এদারা মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা এমরান আলম, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতীকুর রহমান, শেরপুর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু আহমদ, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইউসুফ আমিনী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও ধর্মীয় নেতারা।

সম্মেলনে পাঁচ দফা দাবি ঘোষণা করেন মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী।

মহাসম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা বাহাউদ্দীন বাহার, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। নাশিদ পরিবেশন করেন আব্দুল করিম দিলদার।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা অংশ নেন। বিভিন্ন অধিবেশনে ধর্মীয় বিশ্বাস, খতমে নবুওয়ত এবং সংশ্লিষ্ট দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী