গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ PM

গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৭:৪৬:৩৩ PM

গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন ‘হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুকন আহমদের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ও শিক্ষক মনজুর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি এম এ মতিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাবের সকল সদস্য।

আলোচনা সভা শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন কাজের জন্য হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী