ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM

থানায় লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:১৮:২১ PM

ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেরারাই গ্রামে জামে মসজিদে যাতায়াতের সরকারি ইটসলিং সড়কে স্টিলের গেট বসিয়ে পথরোধ করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে ফজরের নামাজের আগে বেরারাই গ্রামের জামে মসজিদসংলগ্ন সরকারি রাস্তায় একটি স্টিলের গেট স্থাপন করা হয়। পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা গেটটি দেখতে পান।

এ ঘটনায় বেরারাই গ্রামের বাসিন্দা দুদু মিয়া (৫৭) গ্রামবাসীর পক্ষে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে একই এলাকার সিরাজ মিয়া (৭০), আবদুল জলিল (৫৫), রাশেদ মিয়া (৩৫), জমছু মিয়া (৩৫), ওয়ারিস মিয়া (৫৫), আজাদ মিয়া (৫৫), আঙ্গুর মিয়া (৪৮) ও তামিম মিয়াসহ ১০-১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মসজিদে যাতায়াতের সরকারি রাস্তাটি দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর রাতে ওই রাস্তায় স্টিলের গেট বসিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা গেট বসানোর কারণ জানতে চাইলে তাদের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয় এবং গালিগালাজের অভিযোগ ওঠে। এ সময় বাদী দুদু মিয়াকে একা পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। পরে সরকারি রাস্তাটি উন্মুক্ত করা এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানীনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী