নোয়াপাড়া থেকে অ প হৃ ত স্কুলছাত্র সাদাফ সিলেট থেকে উদ্ধার
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

নোয়াপাড়া থেকে অ প হৃ ত স্কুলছাত্র সাদাফ সিলেট থেকে উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৩:৪০:৪৬ PM

নোয়াপাড়া থেকে অ প হৃ ত স্কুলছাত্র সাদাফ সিলেট থেকে উদ্ধার

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সৈয়দ সাদাফকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার সকালে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।উদ্ধার হওয়া সৈয়দ সাদাফ উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা সৈয়দ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদাফের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াপাড়া বাজার থেকে বেকারির বিস্কুট কিনতে সাদাফকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিং করা হয়।এদিকে সাদাফের নিখোঁজের ঘটনায় তার বাবা সায়হাম স্পিনিং মিলের স্টোর অফিসার সৈয়দ শাহীন ও মা সৈয়দা শারমিন সুলতানা চরম দুশ্চিন্তায় পড়ে যান।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের শাহপরান এলাকার এক হোটেল মালিক সৈয়দ শাহীনের মোবাইল ফোনে কল করেন। অপর প্রান্ত থেকে ওই হোটেল মালিক জানান, সাদাফ তার কাছে রয়েছে।পরে সিলেটের মেজরটিলা এলাকায় অবস্থানরত সাদাফের চাচা ব্যবসায়ী সৈয়দ সুলতানকে বিষয়টি জানানো হয়। তিনি দ্রুত ওই হোটেলে গিয়ে সাদাফকে নিয়ে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।

সাদাফের উদ্ধৃতি দিয়ে তার বাবা সৈয়দ শাহীন জানান, কে বা কারা সাদাফকে নোয়াপাড়া থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ভোররাতে তাকে সিলেটের জাফলং সড়কে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে সকালে সাদাফ সিএনজিচালিত অটোরিকশায় করে শাহপরান এলাকায় আসে এবং সেখানে একটি হোটেল মালিকের কাছে পুরো ঘটনা জানায়।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে সাদাফকে তুলে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক