বড়লেখায় পুকুরের পানিতে ডু/বে দুই বছরের শি/শুর মৃ/ত্যু
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বড়লেখায় পুকুরের পানিতে ডু/বে দুই বছরের শি/শুর মৃ/ত্যু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৩:৪৭:০৮ অপরাহ্ন

বড়লেখায় পুকুরের পানিতে ডু/বে দুই বছরের শি/শুর মৃ/ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শি/শুর মৃ/ত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের মেয়ে। তিনি পরিবারের একমাত্র কন্যাশিশু ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শি/শুটিকে মৃ/ত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃ/ত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় অ/পমৃত্যু মামলা হয়েছে

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক