আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০১:২৮:০১ অপরাহ্ন

আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো

ছবি : সংগৃহীত


লা লিগার প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। টিভির পাশাপাশি মোবাইল ফোনেও সরাসরি দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই।

বাংলাদেশের দর্শকেরা টিভিতে টি স্পোর্টসের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন। আর মোবাইলে খেলা দেখার জন্য রয়েছে ট্যাপম্যাড।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হাসবে লস ব্লাঙ্কোসরা- এমনটাই মনে করছেন ক্লাবটির সাবেক তারকা স্টিভ ম্যাকম্যানামান। তাঁর মতে, বার্সাকে ৩-১ গোলে হারাবে রিয়াল।

৩৬৫স্কোরসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ম্যাকম্যানামান। তাঁর মন্তব্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

ম্যাকম্যানামান বলেন, ‘আমার ধারণা, রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতবে। তবে দেখা যাক, কী হয়। এই ম্যাচ সব সময়ই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করতে পারে।’

তবে রিয়ালের জয় নিয়ে আশাবাদী হলেও ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন ম্যাকম্যানামান। সাবেক এই ইংলিশ ফুটবলারের মতে, দুই দলেরই বড় ম্যাচের ভাগ্য নির্ধারণ করার সামর্থ্য রয়েছে। তাই গোলের সুযোগ কাজে লাগানো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলে নেওয়ার ক্ষমতা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

রিয়ালের জন্য বড় দুশ্চিন্তা ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গতি এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে একের বিপক্ষে এক লড়াইয়ে পরাস্ত করার দক্ষতা যেকোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে বলে মনে করেন ম্যাকম্যানামান।

কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে ভিনিসিউসের অভাব পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন ম্যাকম্যানামান। তিনি বলেন, ‘এমবাপ্পের অসাধারণ সামর্থ্য রয়েছে, অবশ্যই। তবে দুজন সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। ভিনিসিউস যা দিতে পারেন, তাঁর জায়গায় অন্য একজনকে খেলালেই সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।’

এদিকে ব্যালন ডি’অরের দৌড়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের চেয়ে এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন ম্যাকম্যানামান। গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা, গোল করার দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে ফরাসি ফরোয়ার্ডকে এগিয়ে রাখছেন তিনি।

এই প্রসঙ্গে ম্যাকম্যানামান বলেন, ‘আমি এমবাপ্পেকেই বেছে নেব। সে এমন একজন খেলোয়াড়, যে পার্থক্য গড়ে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল করতে পারে। পাশাপাশি চাপ সামাল দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতাও তার রয়েছে।’

ইয়ামালের প্রতিভার প্রশংসা করলেও নিজের পছন্দে অনড় ম্যাকম্যানামান, ‘ইয়ামাল অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। এত অল্প বয়সেও সে দারুণ পারফরম্যান্স করেছে। কিন্তু এই মুহূর্তে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে আমি এমবাপ্পের পক্ষেই ভোট দেব।’

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলের নি/খোঁজ মাদ্রাসাশিক্ষককে অসুস্থ অবস্থায় উ/দ্ধার, হাসপাতালে মৃ/ত্যু
নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার