মহাসড়কে ইউএনওকে বহনকারী জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘ/র্ষ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM

মহাসড়কে ইউএনওকে বহনকারী জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘ/র্ষ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৪:০৩:৩৮ PM

মহাসড়কে ইউএনওকে বহনকারী জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘ/র্ষ

ছবি:সংগৃহীত



মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জিপ ও কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষতি হলেও ইউএনও, গাড়িচালক ও সঙ্গে থাকা আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউএনও মেহেদী হাসান মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনওকে বহনকারী সরকারি জিপটি মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।

দুর্ঘটনার সময় পেছনে থাকা একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী