মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ PM

মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:২৪:৫০ PM

মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে। এ সফরকে কেন্দ্র করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন ও সংস্কারকাজের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে গিয়ে প্রস্তুতির সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সিলেট সফরে আসবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়ন ও সংস্কারকাজকে সিলেট সিটি করপোরেশন সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মহিলা ইবাদতখানা ও কবরস্থানের বাউন্ডারি নির্মাণ, পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মাজার এলাকায় একটি বড় প্রকল্পের কাজও চলমান রয়েছে।

সিসিক প্রশাসক বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি যেহেতু হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসবেন, তাই প্রস্তুতির সর্বশেষ অবস্থা সরেজমিনে দেখতে এসেছি। এর আগে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছিল-কোন কোন কাজ সম্পন্ন করতে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে। আজকের পরিদর্শনের মাধ্যমে সেসব কাজের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। তাঁর সিলেট সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সিলেটবাসীর প্রতি ঐতিহাসিক এ সফরকে স্বাগত জানাতে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী