সংগৃহিত
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী ওয়াদা পূরনে চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাগানের স্থায়ী নারী চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন
করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম।
১৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল এগারোটায় গাজীপুর চা বাগান মন্দির সংলগ্ন হলরুমে
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এসময় প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম এমপি বলেন, জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয় নিয়ে কথা বলেছি। আমি নির্বাচনের সময় চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখেছি। সেদিন আমি ওয়াদা করেছি নির্বাচিত হলে চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির সূচনা করেছেন।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস,থানার ওসি জহিরুল ইসলাম মুন্না,
গাজীপুর বাগানের উপ-মহা ব্যবস্থাপক জয়ন্ত ধর, লুয়াইউনি চা বাগানের জিএম ফারুক চৌধুরী, চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মোকাররম হোসেন, লংলা চা বাগান ব্যবস্থাপক কাউছার আহমদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফিলমন সান্ডি।
চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেফালী বেগম, রিতা সবর। পরে দুপুর ১ টায় চাতলাপুর, বিকাল ৩ টায় লংলা ও বিকাল ৫ টায় লুয়াইউনি চা বাগানের স্থায়ী শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়। এছাড়াও চাতলা বাগান ৪৪৪,
তিলকপুর ৩৮১, লংলা ৩৪১, তারাপাশা ১৮৬,
পাল্লা কান্দি ২১, ঝিমাই ২০৫,রেহানা ৬৫,
গাজীপুর ৫০২, লুয়াইউনি ১২৪, হলিছড়া ১১৬, হিঙ্গাজিয়া ১১৫ সহ মোট ২৫০০ রেইনকোট বিতরণ করা হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




