জৈন্তাপুরে এস্কেভেটরের চা'পা'য় চালকের মৃ'ত্যু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ PM

জৈন্তাপুরে এস্কেভেটরের চা'পা'য় চালকের মৃ'ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০১:২৪:১২ PM

জৈন্তাপুরে এস্কেভেটরের চা'পা'য় চালকের মৃ'ত্যু


সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চা'পা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামে এক ব্যক্তির মৃ'ত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের পাশে এ দু'র্ঘটনা ঘটে।

নি'হত মো. এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

জানা যায়, রাতে লরিযোগে (সিলেট-শ-১১-০০৭৩) একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়। এ সময় এস্কেভেটরের নিচে চা'পা পড়ে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'রদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ম'রদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'রদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ম'রদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর