বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ AM

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৩:০৩:৪০ PM

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনবি এ তথ্য জানিয়েছে।

ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, পল্লবের বিরুদ্ধে সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

এর আগে গত ১১ আগস্ট বিয়ানীবাজার পৌরশহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, তাঁর ছেলে আব্দুল কাদির রাফি, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উদ্দিনসহ মোট ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া পৃথক হত্যা মামলাতেও আবুল কাশেম পল্লবকে এজাহারভুক্ত আসামি করা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

পল্লব ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি একই পদে দায়িত্ব পালন করেন। ফলে তিনি দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক