মানবতার টানে এক ছাতার নিচে সবাই, সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও সংবর্ধনা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ AM

মানবতার টানে এক ছাতার নিচে সবাই, সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও সংবর্ধনা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৮:৫৭:১৮ PM

মানবতার টানে এক ছাতার নিচে সবাই, সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও সংবর্ধনা

সংগৃহীত


“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মহান প্রত্যয়কে সামনে রেখে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে গোলাপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।শুক্রবার বিকেল ৫টায় গোলাপগঞ্জের একটি হলে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়, পারস্পরিক মতবিনিময় এবং অতিথিদের সম্মাননায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জুবায়ের আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক ও বৃক্ষপ্রেমী আফতাব চৌধুরী এবং কবি ও সমাজসেবী কামরুন নাহার চৌধুরী শেফালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাফিজ চৌধুরী আবু। আর পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুহেনা আক্তার হেনা।মতবিনিময় সভায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক উদ্যোগ কীভাবে আরও বিস্তৃত করা যায়—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।আলোচনায় বক্তারা বলেন, সমাজে অনেক মানুষ আজও নীরবে কষ্ট বয়ে বেড়াচ্ছেন। কারও প্রয়োজন একবেলা খাবার, কারও প্রয়োজন চিকিৎসা সহায়তা, আবার কেউ শুধু একটু সহমর্মিতা ও ভালোবাসার অপেক্ষায়। এমন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।প্রধান অতিথি মোহাম্মদ জুবায়ের আহমেদ তাঁর বক্তব্যে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক কাজের মূল উদ্দেশ্য। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই সমাজসেবার প্রকৃত সার্থকতা নিহিত।তিনি আরও বলেন, মানবিক কার্যক্রম কোনো একক ব্যক্তির দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত অতিথিদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানজুড়ে ফুটে ওঠে মানবতার প্রতি ভালোবাসা ও মানুষের জন্য কিছু করার অদম্য প্রত্যয়। উপস্থিত সবাই সমাজের অসহায় মানুষের পাশে থাকার এবং মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।মানবতার এই পথচলা যেন থেমে না যায়—একজনের মুখে হাসি থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ুক হাজারো মানুষের জীবনে; এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানে উপস্থিত সবার।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক