পিকআপের ধা*ক্কায় দু র্ঘ ট না, অল্পের জন্য বাঁচলেন তাসনুভা তিশা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

পিকআপের ধা*ক্কায় দু র্ঘ ট না, অল্পের জন্য বাঁচলেন তাসনুভা তিশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৯:১৬:২৮ অপরাহ্ন

পিকআপের ধা*ক্কায় দু র্ঘ ট না, অল্পের জন্য বাঁচলেন তাসনুভা তিশা

সংগৃহীত


নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা টিমের সদস্যরা বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী।তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়।দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে সেটিকে আটক করা সম্ভব হয় বলে জানান তিশা।

ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে দুর্ঘটনায় তাসনুভা তিশা কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক