মাধবপুরে ৩৮০০ পিস ইয়া/বাসহ দুই মাদ/ক ব্যবসায়ী গ্রে/প্তার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

মাধবপুরে ৩৮০০ পিস ইয়া/বাসহ দুই মাদ/ক ব্যবসায়ী গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৭:২৩:৪১ PM

মাধবপুরে ৩৮০০ পিস ইয়া/বাসহ দুই মাদ/ক ব্যবসায়ী গ্রে/প্তার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী পরিবহনও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে মাধবপুর উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী পরিবহনে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে সন্দেহভাজন একটি যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পরিবহন থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ মিয়া (৪০), পিতা আব্দুস সামাদ, সাং শিমুলতলা, থানা চুনারুঘাট, হবিগঞ্জ এবং মারুফা আক্তার (২৬), স্বামী আলী মিয়া, পাইকগাছা, খুলনা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত