ওসমানীনগরে যে অ*পরাধে জাহিদুর রহমান মিছবাহ গ্রে*ফতার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ AM

ওসমানীনগরে যে অ*পরাধে জাহিদুর রহমান মিছবাহ গ্রে*ফতার

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৮:০৮:২৫ PM

ওসমানীনগরে যে অ*পরাধে জাহিদুর রহমান মিছবাহ গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদুর রহমান মিছবাহ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজসংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুর রহমান মিছবাহ উপজেলার রবিদাস গ্রামের মৃত চমক আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, একটি চেক প্রতারণা মামলায় জাহিদুর রহমান মিছবাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মস্তফা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক