ব্রে ইন স্ট্রো*কে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের বোনের মৃ*ত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ PM

ব্রে ইন স্ট্রো*কে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের বোনের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৩:৫৯:৫১ PM

ব্রে ইন স্ট্রো*কে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের বোনের মৃ*ত্যু

সংগৃহীত


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের ছোট বোন শিউলি খানম (৫৭) ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। পরিবারে ৫ ভাইয়ের একমাত্র বোন ছিলেন শিউলি খানম।আজ বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এদিন শায়রুল কবীর খানের বোনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলি খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট শিউলি খানম ব্রেইন স্ট্রোক করলে তাৎক্ষণিক নেত্রকোনা জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিউলি বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।মৃত্যুকালে মা-বাবা, ভাই, স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শিউলী খানম। মরহুমার স্বামী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নেত্রকোনা জেলার বড় জামে মসজিদে জানাজা শেষে জেলা সদর পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: