ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দল ও দেশের যেকোনো সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়।’
তিনি বলেন, ‘স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি সদস্য সাহসিকতার পরিচয় দিয়েছেন। আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে তরুণ ও যুবসমাজকে সামনের সারিতে থাকতে হবে।’
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতার পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মুহাম্মদ, নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, এমদাদ বক্স, কাওসান মাহমুদ সুমন ও জাহাঙ্গীর মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য আব্দুল জলীল, আব্দুল মনাফ, সালেক আহমেদ, রুমেল আহমদ রোশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, সাইদুল ইসলাম চৌধুরী, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন ও দিহান আহমদ হারুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন ও সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মো. নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের ও সদস্য সচিব দুলাল আহমদ।
এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ আলী, বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক সাবুল আহমদ ও সদস্য সচিব আব্দুল মুকিত, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক মওদুদ আহমদ সুমন, বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব আফজল আহমদ এবং কানাইঘাটের সদস্য সচিব ফারুক আহমদসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




