ওসমানীনগরে মেছো বাঘ আ ট ক, বন বিভাগের কাছে হস্তান্তর
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ PM

ওসমানীনগরে মেছো বাঘ আ ট ক, বন বিভাগের কাছে হস্তান্তর

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৬:২০:০৩ PM

ওসমানীনগরে মেছো বাঘ আ ট ক, বন বিভাগের কাছে হস্তান্তর

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার ৩ নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে আটক বাঘটিকে সিলেট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বড় হাজিপুর গ্রামের কাশেম মিয়ার বাড়ির খামারে দীর্ঘদিন ধরে একটি মেছো বাঘ এসে মোরগ ধরে নিয়ে খেয়ে আসছিল। এতে খামারের মোরগ নিয়ে বিপাকে পড়েন কাশেম মিয়া। পরে বাঘটিকে ধরতে তিনি লোহার খাঁচা তৈরি করে গত ১৮ আগস্ট খামারের পাশে ফাঁদ পেতে রাখেন। ১৯ আগস্ট ভোরে ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়ে।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্ধার করেন। পরে সিলেট বন বিভাগের কর্মকর্তা সেরজামান মিয়ার কাছে বাঘটিকে হস্তান্তর করেন এলাকাবাসী।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এ ধরনের আরও মেছো বাঘ রয়েছে বলে তাদের ধারণা। এসব বাঘের আতঙ্কে অনেকেই মোরগ, হাঁস ও ছাগল পালন করতে ভয় পাচ্ছেন। রাতের বেলা বাড়ির আশপাশে মেছো বাঘের বিচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।এলাকাবাসী বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: