বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শো*ক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সাংবাদিক লিটন শরীফের বাবার মৃ*ত্যু

বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শো*ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৯:২০:০৩ অপরাহ্ন

বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শো*ক

ছবি:সংগৃহীত


বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লিটন শরীফের বাবা মাস্টার মো. মঈন উদ্দিন (৮৫) মারা গেছেন। তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার গাজিটেকাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাস্টার মো. মঈন উদ্দিন কর্মজীবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বড়লেখা ডিগ্রি কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি পবিত্র কোরআনের খেদমতে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত গাজিটেকা শাখার সভাপতির দায়িত্বও পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত ১০টায় গাজিটেকা শাহী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে সাংবাদিক লিটন শরীফের বাবা মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে. লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদসহ প্রেসক্লাবের নির্বাহী ও সদস্যরা।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বড়লেখা সরকারি কলেজের শিক্ষক পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা