ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে চিশতিয়া মসজিদ থেকে বালুচর-নতুন বাজার পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। নগরবাসীর চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণের কাজও চলছে।
নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাবেক আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা লোকমান ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ, রিয়াজ আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, বিএনপি নেতা ইউনুস মিয়া, জুবের আহমদ, টুনু মিয়া, টুনু মিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক শামিম ও কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সনি আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সড়ক নির্মাণকাজ উদ্বোধনের পর একই দিন সিসিক প্রশাসক নগরীর আরামবাগ ২ নম্বর রোড থেকে বাইতুল জান্নাত মসজিদ হয়ে জোনাকি বায়তুল নূর মসজিদ পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।
পরে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকা পরিদর্শন করেন। সেখানে এলাকাবাসী ও মসজিদ কমিটির সঙ্গে কথা বলেন এবং সোনাপুর এলাকার সড়ক ও ড্রেন নির্মাণের পাশাপাশি স্থানীয় মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. কবির উদ্দিন, সহসভাপতি মো. ময়না মিয়া, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, এলাকার মুরব্বি হীরা মিয়া, নাদির মিয়া ও ইফু মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মহানগর কৃষক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, দিনার আহমদ, মোবারক মিয়া, আবুল কাশেম, ফয়জুর রহমান, হেলাল মিয়া, আব্দুল আহাদ ও মঈন উদ্দিন উপস্থিত ছিলেন। সিসিকের কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের ফারহান ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
শ্রমিক দল নেতার মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সুরমান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘মো. সুরমান আলী বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
তিনি মরহুম মো. সুরমান আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




