জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৩ PM

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০১:১০:৫৯ PM

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা


ছেলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর সহ্য করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই মারা যান তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ আগস্ট) সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায়।

জানা গেছে, খিলগ্রাম (খালপাড়) এলাকার আব্দুল লতিফের ছেলে মাসুক আহমেদ (৩৮) শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিং নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন। রবিবার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

মাসুক আহমেদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নেমে আসে শোকের ছায়া। ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা আব্দুল লতিফ (৬৭) এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, সদ্যবিবাহিত মাসুক আহমেদের নতুন সংসার নিয়ে ছিল অনেক স্বপ্ন ও পরিকল্পনা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই অকালেই ঝরে গেল তাঁর জীবন। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি বাবা। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহত মাসুক আহমেদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান