গোয়াইনঘাটের গুলনী চা-বাগান শ্রমিকদের ক*র্মবিরতি ও বি*ক্ষোভ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ AM

পাঁচ দফা দাবি

গোয়াইনঘাটের গুলনী চা-বাগান শ্রমিকদের ক*র্মবিরতি ও বি*ক্ষোভ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৩:৫৫:৩৭ PM

গোয়াইনঘাটের গুলনী চা-বাগান শ্রমিকদের ক*র্মবিরতি ও বি*ক্ষোভ

ছবি:সংগৃহীত


পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলনী চা-বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

গুলনী চা-বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে এবং যুবনেতা শ্রী লিটেন সাওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুইয়াসহ শ্রমিকরা অংশ নেন। নারী শ্রমিকদের মধ্যে বিরতী ভুমিজ, মুটুকমনি কুর্মী, দুর্গামনি কর্মী ও সুমিত্রা ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন, শ্রমিকদের মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করা, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

বিক্ষোভে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো শ্রমিকদের জন্য কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই ন্যায্য মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

প্রায় দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ শেষে শ্রমিকরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক