এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ AM

লিবিয়া হয়ে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ তরুণ নিহতের মামলা গুরুত্বসহকারে দেখার নির্দেশ

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১২:৪৫:৩৪ AM

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক

ছবি:সংগৃহীত


 অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দেশে-বিদেশে সক্রিয় অবৈধ দালাল চক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দালালদের প্রলোভনে পড়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সুনামগঞ্জের ১২ তরুণ নিহতের ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশ দেন মন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, দালালদের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশযাত্রা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দেশে এবং বিদেশে থাকা অবৈধ দালাল চক্রের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, অবৈধ সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। তরুণদের দালালের কথায় বিভ্রান্ত না হয়ে বৈধ রিক্রুটিং এজেন্সি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।

অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে হাওরাঞ্চলের তরুণদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও বৈধ অভিবাসন সম্পর্কে সচেতন করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, দালালদের প্রলোভনে পড়ে যারা লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্বের সঙ্গে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা যায়।

তিনি আরও জানান, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে হাওরাঞ্চলে বিদেশি ভাষা শেখার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে হলে তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের পরিবেশ সম্পর্কে ধারণা থাকা জরুরি।

সভায় মন্ত্রী জানান, মালয়েশিয়া সরকার বিনামূল্যে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে বৈধ পথে প্রায় এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সভায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, মোহাম্মদ কয়ছর আহমদ, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমেদ, যুগ্ম সচিব মোহাম্মদ শহীদ ইসলাম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিললুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন