সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০২:২১:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ


সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসা ভারতীয় ঘোড়াসহ অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

রবিবার (১৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার তিনটি বিওপির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ঘোড়া, জিরা, কয়লা ও গরু জব্দ করে। জব্দ করে। জব্দ করা পণ্যের মূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।

বিজিবি জানায়, বালিয়াঘাট, চানঁপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসার সময় পৃথক অভিযান চালিয়ে কয়লা, ঘোড়া, জিরা ও গরুসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী