হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁ'জাসহ আ'টক ২
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ PM

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁ'জাসহ আ'টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০২:৪৯:৩১ PM

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁ'জাসহ আ'টক ২


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইনের কুলাহানি এলাকার আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের লস্করপুর অংশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ কেজি গাঁজা।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ